সাভারের আশুলিয়ায় একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে চার’শত ৫০ কেজি জাটকা ও বিক্রি নিষিদ্ধ ৬০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এগুলো আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাই আড়তে জাটকা ও বিষাক্ত পিরানহা বিক্রি হয় এমন সংবাদের ভিত্তিতে ওই আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় চারশত ৫০কেজি জাটকা ও ৬০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
এ সময় অভিযান টের পেয়ে আড়তে জাটকা ও পিরানহা রেখে ব্যবসায়ীয়া পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি। পরে জব্দকৃত মাছ গুলো স্থানীয় ৯টি এতিম খানায় বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সলিমুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যাহ।
কেএইচ





