চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই পুলিশ সদস্যকে ট্রাকের চাকায় পিষে পালিয়েছে এক চালক।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মইনুল ইসলাম জানান।

নিহতরা হলেন- ট্রাফিক সার্জেন্ট আতাউর রহমান ও এসআই সাদেকুল ইসলাম। আতাউরের বাড়ি জয়পুরহাটে; সাদেকুল দিনাজপুরের ফুলবাড়ির সন্তান।

ওসি মইনুল বলেন, ভোর সাড়ে ৫টার দিকে সোনা মসজিদ স্থলবন্দর থেকে আসা একটি ট্রাককে থামার সংকেত দেন দায়িত্বরত দুই পুলিশ সদস্য।

“চালক সংকেত অমান্য করে ট্রাক নিয়ে পালাতে চাইলে আতাউর ও সাদেকুল মোটরসাইকেলে করে ধাওয়া করেন। তারা ট্রাকের সামনে গিয়ে পথ আটকাতে চাইলে চালক তাদের চাপা দিয়ে চলে যায় । এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

চালক ও ট্রাকটি আটক করেতে অভিযান চলছে বলে জানান তিনি।

ওএফ