সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (৩০) পরিচয় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়কের ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন বাসস্ট্যান্ডে ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়।
পরে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআই





