রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ৭ মিনিটে এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর মো. মোস্তফা বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিক আগুনের বিষয় বিস্তারিত জানা যায়নি। মার্কেটের বাইরে থেকে আগুন দেখা না গেলেও ভেতর থেকে শুধু ধোঁয়া বের হচ্ছে।

এআর