সাতক্ষীরা দেওয়ানী ও ফৌজদারী আদালতের জন্য নতুন ৪৮ জন আইন কমকর্তা নিয়োগ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এর সলিসিটর উইং, আইন ও বিচার বিভাগ এর উপ-সলিসিটর (জিপি-পিপি) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাদেরেকে নতুন নিয়োগ দিয়ে অবিলম্বে দায়িত্ব দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
নতুন নিয়োগ অনুযায়ি অ্যাড. ওসমান গনিকে পিপি, অ্যাড. শেখ মো. ফারুককে জিপি, অ্যাড. জহুরুল হায়দারকে বিশেষ পিপি, অ্যাড. মোবারক আলী, অ্যাড. আজহার হোসেন, অ্যাড. এম এ মোশারফ হোসেন সিদ্দিক, অ্যাড. শেখ মিজানুর রহমান, অ্যাড. মোজাহার হোসেন কান্টু, অ্যাড. তপন কুমার দাস,
অ্যাড. জিল্লুর রহমান-২, অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. প্রসাদ কুমার সরকার, অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান, অ্যাড. মো. নিজাম উদ্দিন, অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি ও অ্যাড. আব্দুল লতিফকে অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ৩২ জন আইনজীবীকে এপিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ পিপি ও জিপি অ্যাড. গাজী লুৎফর রহমান ও অ্যাড. ফরিদা আক্তার বাণু নারী ও শিশু আদালতের বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর মধ্যে অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যে কারনে তিনি পিপির দায়িত্ব ছেড়ে দেন। অ্যাড. গাজী লুৎফর রহমান জিপির পাশাপাশি পিপির অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





