রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সন্দেহভাজন ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ মার্চ) রাতে পবা উপজেলায় পৃথক ২টি স্থান থেকে ওই দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম আরিফুল ইসলাম ও আনিসুর রহমান।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার হওয়া ২ ব্যক্তির নামে মামলা আছে। তাঁরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তাঁদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমবি





