চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার অভয়মিত্র ঘাট এলাকা থেকে অস্ত্রসহ মামা ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ কাজী জসিম উদ্দিন এবং তার ভাগ্নে নোমানকে গ্রেফতার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. জসিম উদ্দিন অস্ত্রসহ মামা ভাগ্নেকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাওনা টাকা আদায় করতে গিয়ে মামা ভাগ্নে অবৈধ অস্ত্র ব্যবহার করছিল।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলিসহ হাতে নাতে এই দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমকে





