‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৪৫) এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুর টিটিপাড়া বস্তির পাশে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমাংশু চন্দ্র সুত্রধর জানান, টিটিপাড়া বস্তির পাশে র্যা ব-৩ এর সঙ্গে রাত সাড়ে ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধে’ হয়। পরে আনুমানিক ৪৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তি পড়ে থাকেন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে।

জেএ