বরিশালের রহমতপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজামাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের বিমানবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, দুপুরে খুলনা থেকে বরিশালগামী মীম পরিবহণের একটি যাত্রীবাহী বাস বরিশালের রাজামাতা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

কেএইচ