লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

আজ ভোর ৫টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ বিমানযোগে দেশে পৌঁছান তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১০ই মে বিভিন্ন দেশ হয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাটি ডুবে যায়। এতে নিহত হন অন্তত ৬০ জন।

নিহতদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। নৌকাডুবির ঘটনায় ১৫ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ।

উদ্ধারের পরপরই তাদের আশ্রয় হয় তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিসে। বাংলাদেশ সরকারের তৎপরতায় তারা দেশে ফিরছেন আজ।

এএস