চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ কমিশনার পর্যায়ের তিনটি পদে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) প্রকৌশলী মো. হাছান চৌধুরীকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাতকে।
অতিরিক্ত উপ কমিশনার (বন্দর ট্রাফিক) আরেফিন জুয়েলকে বদলি করা হয়েছে অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) পদে। এছাড়া অতিরিক্ত উপ কমিশনার (বন্দর ট্রাফিক) পদে স্থলাভিষিক্ত করা হয়েছে প্রকৌশলী মো. হাছান চৌধুরীকে।
এর আগে সন্ধ্যায় নগরীর বন্দর ও চান্দগাঁও থানার ওসিকে বদলি করা হয়।
এসব বিষয় নিশ্চিত করে নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেন, ‘ পুলিশের স্বাভাবিক রদবদলের অংশ হিসেবেই কর্মকর্তাদেরকে বদলী করা হয়েছে। ’
চলমান হরতাল-অবরোধে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য এ বদলী করা হয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, ‘নাশকতাকারীরা চোরাগোপ্তা হামলা করলে পুলিশ সেখানে কি করবে? সে কারণে দায়িত্ব পালনে ব্যর্থতার কোন প্রশ্নই উঠে না।
জেআই





