ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে। বুধবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। বাকীগুলোর মধ্যে দৌলতদিয়া ঘাটে ৫টি ও পাটুরিয়া ঘাটে ৭টি ফেরি যানবাহন বোঝাই করে নৌরুট পাড়ের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

এআই