খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যেগে মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষ্যে ভাষা-সংস্কৃতি ও বই মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকাল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্তরে এই মেলা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা বিএম মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
এসময় বক্তারা, মহান ভাষার মাসে ভাষা-সংস্কৃতি ও বই মেলার আয়োজন করায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের ভূয়সি প্রশংসা করেন। এসময় বক্তারা এই জাতীয় কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্যোক্তাদের মাঝে ঋণ প্রদান করা হয়। এর আগে উপস্থিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে এবি ব্যাংকের অর্থায়নে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস হাছিনা বেগম, উপজেলা প্রেস ক্লাব গুইমারার সভাপতি এম সাইফুর রহমান প্রমুখ।
ছিদ্দিক/এমবি





