সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়েছে। তাকে দাফন করতে তার নিজ এলাকা মৌলভীবাজারে নেওয়ার প্রস্তুতি চলছে।

বুধবার সকাল দশটার পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মহসিন আলীর মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও মন্ত্রী ও সংসদ সদস্যরা শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এরপর অনুষ্ঠিত হয় নামাজে জানাজা।

সেখানে প্রথম জানাজা শেষে দুপুর ১২টার দিকে হেলিকপ্টার যোগে নির্বাচনী এলাকা মৌলভীবাজারে নেওয়া হবে। সেখানে বুধবার বিকাল ৪টায় মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজে শেষে স্থানীয় শাহ মোস্তফা (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়া ও হৃদরোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হলে লাইফ সাপোর্টে রাখা হয় মন্ত্রীকে। ৫ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এআই