স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে দু’টি পৃথক মামলা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে কতোয়ালী থানায় এ মামলা দু’টি করা হয়। ডাকাতি মামলায় এস আই আবুল হোসেনসহ অন্য আসামিরা হলো- তারেক, আলমগীর, জসিম, বাপ্পি আহমেদ, মো. কবির, রহিম মেম্বার। রহিম মেম্বার ছাড়া বাকি সবাইকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে স্বর্ণ চোরাচালান মামলার আসামিরা হলো- সজল চৌধুরী, নারায়ন কর্মকার ও কৃঞ্চ কর্মকার। এই মামলায় সজল চৌধুরী পালাতক রয়েছে।

কতোয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন সঠিক কাগজ পত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে স্বর্ণ চোরাকারবারীর মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকালে ৬০টি স্বর্ণেও বারসহ মহানগর গৌধুলীতে ঢাকায় যাওয়ার সময় হাজারী লেনের স্বর্ণ ব্যবসায়ী নারায়ণ কর্মকার ও কৃঞ্চ কর্মকারের কাছ থেকে স্বর্ণগুলো ছিনিয়ে নিয়ে তাদেরকে মারধর করে এস আই আবুল হোসেনর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে স্বর্ণ ব্যবসায়ীরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে শনিবার রাতে মামলা করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত আট জনকে গ্রেফতার করে পুলিশ।

কেএইচ