টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দুস্থ, অসহায় দরিদ্র, প্রতিবন্ধি, রিক্সাওয়ালা ও ছিন্নমুলদের মাঝে শীত বস্ত্র (কম্বোল) বিতরণ করা হয়েছে।
ঘর-বাড়ি ছাড়া অসহায় ছিন্নমূলরা যখন বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নিয়ে শুয়ে ছিলেন তখন তাদের গায়ে দেওয়ার মত তেমন কোন গরম কাপর ছিল না। শীতে তারা কাঁপছিলেন। ঠিক তখনি উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন হাজির হয়ে এসব ছিন্নমুলদের মাঝে কম্বোল বিতরণ করেন।
হঠাৎ কাকতালীয়ভাবে রাতে কম্বোল পাওয়াতে তারা খেই হারিয়ে ফেলে। কিভাবে তাঁরা ধন্যবাদ জ্ঞাপন করবেন ভাষা খুজে পাচ্ছিলেন না।
এছাড়া এলেঙ্গা পৌরসভার কয়েকটি বাড়ি বাড়ি গিয়েও হতদরিদ্রদের মাঝে কম্বোল বিতরণ করা হয়। এসময় সাথে ছিলেন এলেঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুমন ঘোষ, এলেঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, সাংবাদিক দাশ পবিত্র, কাজল আর্য ।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন বলেন, প্রকৃত শীতার্তদের মাঝেই যাতে কম্বোলগুলো দেওয়া যায় এজন্য রাতে বিতরণ। গত কয়েকদিন যাবৎ এরকম ঘুরে ঘুরেই কম্বোল বিতরণ করছি।
উল্লেখ্য এর আগে কালিহাতীর ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে দরিদ্রদের মাঝে ১২’শ ১০ টি এবং মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিদের ৪’শ ৭৮টি কম্বোল বিতরণ করা হয়েছে।
এআই





