ঝিনাইদহের বাংলাদেশ ফারটিলাইজার এ্যসোসিয়েশন (বাফা’র) গোডাউনে ৫০টি ইউরিয়া সার বোঝাই ট্রাক এসেছে গত শুক্রবার রাতে। এর মধ্যে ১৬টি ট্রাকে যে সার আছে তার প্রতিটা ৫০ কেজির বস্তায় আছে ৪৬/৪৭ কেজি সার।

ঘটনা জানাজানি হলে বাফা’র গোডাউন কর্তৃপক্ষ এ সার বোঝাই ট্রাক গুলো থেকে সার আনলোড করতে অস্বিকৃতি জানায়। এ নিয়ে বাফা’র গোডাউনে সৃষ্টি হয়েছে অচলাবস্থাযশোর নওয়াপাড়া থেকে আগত ৫০টি ট্রাকের মধ্যে ১৬টি ট্রাকে আসা ৩শ মেট্রিকটন ইউরিয়া সারের প্রতি বস্তায় ৩ থেকে ৪ কেজি কম রয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদের নবাব অ্যান্ড কোম্পানী এই সার সরবরাহ করে।

দীর্ঘদিন সারগুলো বন্দরের ঘাটে পড়ে থাকায় এর গুনগত মানও নষ্ট হয়ে গেছে বলে ডিলারদের অভিযোগ। আমরা ট্রাকের সাধারণ ড্রাইবার। আমাদের অবস্থা দিন আনি দিন খাই। কিন্ত আমরা এই সার নিয়ে এসে ফেসে গেছি। এখন গত দুই দিন ধরে কোন ট্রাক আনলোড হচ্ছে না। মাল খালস না হওয়া পর্যন্ত আমরা বসে আছি আর প্রতিনিয়ত মালিকের বকাঝকা শুনছি।

ডিলারদের অভিযোগের প্রেক্ষিতে প্রতি ট্রাক থেকে কয়েকটি বাস্তা নামিয়ে মেপে দেখা যায় প্রতি বস্তায় প্রায় ৩/৪ কেজি সার কম আছে। আমরা কোন অবস্থাতেই এ ধরনের মাল আনলোড করবো না। আমাদের ৫০ কেজির বস্তা বুঝিয়ে দিতে হবে। অন্যথায় এই সারের সব ট্রাক ফেরত যাবে।

এমআইএস