মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় কাওসার গং (২৫) পাঁচজনকে কুপিয়ে জখম করেছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জহির উদ্দিন ও তার ছেলে সানি (৭), ভাইয়ের স্ত্রী শাহানাজসহ (২০) আরো দু’জন।
স্থানীয় সূত্র জানান, রসুলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কাউছার (২৫) তার সহযোগীদের নিয়ে একই গ্রামের জহির উদ্দিনের (৩২) ডেকোরেটরের দোকানের ভেতর প্রায়ই মাদক সেবন করতো। বেশ কিছুদিন এ ঘটনা চলতে থাকলে দোকান মালিক তাকে নির্দেশ করে এবং তার বাড়িতে ঘটনাটি জানায়।
সূত্র আরও জানান, মাদক সেবনকারী কাউছারসহ আরো ৪/৫ মাদকসেবী ব্যবসায়ী জহির উদ্দিনের বাড়িতে ঢুকে এলোপাথারি কুপিয়ে পাঁচজনকে জখম করে এবং দু’টি ঘর ও দোকান ভাঙচুর করেছে।
গজারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ফেরদৌস হাসান জানান, ব্যবসায়ী জহির উদ্দীন বাদী হয়ে মাদকসেবী কাউছারসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
কেএইচ





