গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার ধানমন্ডিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির নতুন নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে সফলতা আসবে। একই সঙ্গে দলের সকল প্রতিকূল অবস্থা কেটে যাবে।

এই সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আ. সালাম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ ছিলেন।
এমই