রাজবাড়ীর কালুকালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাগঝাপা গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। তাকে আহতবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ধর্ষিতার মামা জানান, শিশুটি রাস্তায় খেলছিল। ওই সময় প্রতিবেশী খোয়াজ ফকিরের ছেলে আরিফ ফকির (২৫) তাকে টাকা দেওয়ার কথা বলে পাশের একটি খালের পাড়ে নিয়ে পাঠকাঠির আড়ালে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর ধর্ষণকারীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।
রাজবাড়ী সদর হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. সেলিনা কামাল রিমা জানান, শিশুটিকে নিয়ে আসার পর আমরা তাকে প্যাক দিই। রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু এখন আর রক্তক্ষরণ হচ্ছে না। আগামীকাল আরও পরীক্ষা নীরিক্ষা করা হবে।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





