সাতক্ষীরায় সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৫১ জানকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আটটি থানার বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়ায় চারজন, তালায় সাতজন, কালিগঞ্জে সাতজন, শ্যামনগরে নয়জন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া নতুন আটটি মামলা করা হয়েছে।

এমএনজে