রায়ণগঞ্জে এক আওয়ামী লীগ নেতার ভাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কুতুবউদ্দিন আহমেদ (৭০) বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনের বড় ভাই।
পুলিশ জানায়, সোমবার রাতে দুর্বৃত্তরা বন্দর থানার সোনাকান্দা এলাকার কুতুবউদ্দিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারিক সূত্রে জানা গেছে, পঞ্চায়েত কমিটি নিয়ে বিরোধের কারণে কুতুবউদ্দিনকে গলাকেটে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী দাউদকান্দির সবাহল গ্রামের বাসিন্দা শামীম (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকার সানু বেগমের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটক শামীমকে জিজ্ঞাসাবাদ চলছে।
এমআর
জাতীয়
আওয়ামী লীগ নেতার ভাইকে গলা কেটে হত্যা অটক ১
রায়ণগঞ্জে এক আওয়ামী লীগ নেতার ভাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কুতুবউদ্দিন আহমেদ (৭০) বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনের বড় ভাই।