চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানাআজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল। অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, দর্শনা সরকারি কলেজের সাবেক প্রফেসর আব্দুল গফুর ও কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুল ইসলাম।

প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি তার জীবনে যতটুকু পেরেছেন আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে অনুপ্রেরণা জুগিয়েছেন। তার জীবনচিত্রকে আমাদের মধ্যে ধারণ করে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, কবি জীবনকালে কার্পাসডাঙ্গায় অনেক কবিতা-গান রচনা করেছেন। তার স্মৃতিকে ধরে রাখতে আমাদের “কার্পাসডাঙ্গা’কে স্মরণ রাখতে হবে। সে ক্ষেত্রে আমাদের সবার ভূমিকা রাখা প্রয়োজন।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই