নাটোরের সিংড়ার এক কিশোরীকে গার্মেন্টসে চাকুরী দেওয়ার নামে টাঙ্গাইলের যৌন পল্লীতে বিক্রি করে দেওয়ার ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরী উপজেলার চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর সিংড়ার চৌপুকুরিয়া এলাকার এই কিশোরীকে গার্মেন্টসে চাকুরী দেওয়ার নাম করে নিয়ে যায় স্থানীয় দালালরা। কিশোরীকে নিয়ে যাওয়ার পর থেকে পরিবারের সাথে তার কোন যোগাযোগ না থাকায় সন্দেহ হলে পুলিশে খবর দেয় ওই কিশোরীর পরিবার।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার টাঙ্গাইলের যৌন পল্লীতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে চাকুরী দেওয়ার নাম করে নিয়ে গিয়ে তাকে টাঙ্গাইলের যৌন পল্লীতে বিক্রি করে দেয় দালাল চক্র।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা আক্কাস আলী ২-৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে তদন্তের স্বার্থে দালালদের নাম প্রকাশ করতে চাননি তিনি।
এআই





