রাজশাহী নগরীতে এক হাজার পিস ইয়াবাসহ শাকিলা আক্তার পপি (২০) নামে এক নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নগরীর হাদির মোড় থেকে শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। আটক শাকিলা চারঘাট উপজেলার মাড়িয়া তাতারপুর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হাদিরমোড় বউবাজার এলাকায় অভিযান চালিয়ে শাকিলাকে আটক করা হয়েছে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।

জেআই