বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো গুজব। পদ্মা সেতুতে লাগবে শিশুর মাথা, নিখোঁজ হয়ে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বেসিনে হারপিক ঢাললে মরবে এডিস মশা- এমন সব গুজব ছড়িয়েছে বাংলাদেশে৷পুরো সমাজই যেন ছুটছে গুজবের পেছনে। সুত্র: ডিডাব্লিউ
পদ্মা সেতুতে মানুষের মাথা
পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে বলে যে খবর রটে যায়৷ এরপর সেতু কর্তৃপক্ষ এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে জানান এটি গুজব।
ছেলেধরা গুজব
পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে শিশুদের ধরে নেওয়া হচ্ছে বলে ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে পড়ে৷ ছেলেধরা সন্দেহে কয়েকজনকে পিটিয়ে হত্যা করা হয়৷ পরে এনিয়ে সতর্কবার্তা জারি করে সরকার৷ এই গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নত করে তাদের গ্রেপ্তার করে৷
নিখোঁজ স্যাটেলাইট
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ’ শিরোনামে একটি খবর বেনামী কিছু ওয়েবপোর্টাল ও ফেসবুকে ছড়িয়ে পড়ে৷ পরে সরবারি ভাষ্যে এই খবরকে গুজব বলে নিশ্চিত করা হয়৷
ডেঙ্গু প্রতিরোধে হারপিক
কমোডে বা বেসিনে হারপিক ও ব্লিচিং পাউডার ঢেলে এডিস মশা মারার একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ পরে বিশেষজ্ঞরা এটিকে গুজব বলে উড়িয়ে দেন৷ হারপিকের উৎপাদনকারী প্রতিষ্ঠানও জানায়, এই তথ্যের কোনো সত্যতা নেই৷
হেফাজত
ঢাকার শাপলা চত্বরে যৌথ বাহিনীর অপারেশনে হেফাজতে ইসলামীর কর্মীদের মৃতের সংখ্যা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে৷ পরে পুলিশ সংবাদ সম্মেলন করে জানায়, গণমাধ্যমের সামনে ওই অপারেশন পরিচালিত হয়েছে, নিহতের ব্যাপারে যে খবর ছড়ানো হচ্ছে তা গুজব৷ এখন কত তা সঠিক জানা জায়নি।
বিদ্যুৎ বন্ধ
ছেলেধরা গুজবের রেশ না কাটতেই দেশের বিভিন্ন স্থানে তিনদিন বিদ্যুৎ বন্ধ রেখে বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হবে বলে ম্যাসেঞ্জারেরর মাধ্যমে গুজব ছাড়িয়ে পড়ে৷ পরে বিদ্যুৎ বিভাগ জানায়, এই খবরটি সঠিক নয়৷
মোটরযান আইন
সংশোধনী মোটরযান আইন অনুযায়ী জরিমানার পরিমাণ সর্বোচ্চ এক হাজার গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে৷ সরকারের তরফ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে তা ঠিক নয় বলে জানানো হয়৷
ভুয়া নোট
এক পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য পাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি সম্বলিত নতুন ১০০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে জানিয়ে সেই নোটের একটি ছবিও ছড়িয়ে যায় ফেসবুকে৷ পরে বাংলাদেশ ব্যাংক জানায় এই তথ্য ভুয়া৷
ধর্ম অবমানার গুজব
ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা হয়৷ বাংলাদেশের আরো বেশ কয়েকটি জায়গায় একই ধরনের ঘটনা ঘটেছে।
কেন এই বিজ্ঞান প্রযুক্তি ও তথ্য প্রবাহের সহজলভ্যতার যুগেও মানুষ গুজবে বিশ্বাস করছে। কেন নিজে যাচাই করার সুযোগ থাকতেও কিছুই যাচাই না করে ঝাপিয়ে পড়ছে গুজবের মিছিলে।
মনোবিজ্ঞানীরা বলেন, পৃথিবীতে বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষ যতগুলো নির্বুদ্ধিতার কাজ করে তার মধ্যে একটি হলো গুজবে বিশ্বাস করা। বিশেষ করে গুজবের ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষিত ব্যাক্তিও যুক্তি তর্কের উর্ধে গিয়ে গুজবকে বিশ্বাস করছেন। যে আচরনটি আসলেই রহস্যময়।
গুজবে বিশ্বাস করার বিষয়টি শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে যুগে যুগে গুজবের প্রাদুর্ভাব দেখা যায়। ফলে অনেক বড় সময় নিয়েই মনোবিজ্ঞানীরা এর ব্যখ্যা বিশ্লেষনের সুযোগ পেয়েছেন। যুগে যুগে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছেন মনোবিজ্ঞানীরা।
এএস





