খুলনায় চিত্তরঞ্জন বাইন (৪৫) নামে কলেজ শিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় খুলনা মহানগরীর শের এ বাংলা রোডের ভাড়া বাসা থেকে তার হাত-পা বাধা মরাদেহ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারন জানা যায়নি।

নিহত চিত্তরঞ্জন বাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিলবকচর গ্রামের ললিত বাইনের ছেলে। তিনি বটিয়াঘাটার কৈয়া এলাকার শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে খবর পেয়ে বেলা ২টায় মরাদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার হাত-পা বাঁধা ছিলো।

এমই