“জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এই স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬। এ উপলক্ষে সকালে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগ একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার বিআরডিবি মিলনায়তনে এসে শেষ হয়।
পরে জেলা মৎস্য কর্মকর্তা বিলকিছ তাহমিনার সভাপতিতত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপেজলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা ইউএনও নুরুল ইসলাম, বিশিষ্ট মৎস্য চাষী যুবিন এগ্রো ফিশারিজের পরিচালক মো.জালাল আহমেদসহ সকল উপজেলার মৎস কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা যেভাবে নিজের সন্তানকে লালন পালন করি ঠিক সেই ভাবে মৎস্য চাষ করে মাছে ভাতে সোনার বাংলার গড়ার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী, শ্রেষ্ঠ নার্সারী মালিক, শ্রেষ্ঠ পোনা উৎপাদনকারী, শ্রেষ্ঠ জেলে সংগঠন ও শ্রেষ্ঠ উদোক্তাকে পুরষ্কৃত করা হয়। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এআই





