কক্সবাজারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম রিয়াজ মো. সামি (২৮)।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সামি চট্টগ্রামের চকবাজার এলাকার মো. ইলিয়াসের ছেলে। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, রাত ৯টার দিকে চকরিয়ার হারবাং পেট্রলপাম্প এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ মো. সামি ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মোটরসাইকেলটি আটক করা হলেও প্রাইভেটকারটি পালিয়ে গেছে বলে জানান তিনি।
এমবি





