যশোরের শার্শায় ৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ।

আটক লাকি বেগম (৪০) বেনাপোলের সাদিপুর গ্রামের হুমায়ুন কবীর (বুললি)’র স্ত্রী। বৃহস্পতিবার সকালে নাভারণে যশোরগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ মোড়ে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি লোকাল বাসে
অভিযান চালিয়ে লাকিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ পলিটন মিয়া বলেন, “৫০০ পিস ইয়াবাসহ লাকি কে আটক করা হয়েছে। তিনি বেনাপোল থেকে ইয়াবা
নিয়ে যশোরে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। আটক লাকিকে শার্শা থানায় মামলা দিয়ে সোর্পদ করা হয়েছে।”

নাসির/জেড