রাজধানীর যাত্রাবাড়ীতে মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের গলিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত হয়েছেন। নিহতদের একজনের নাম জুয়েল (২৭) এবং অপরজনের নাম সালাউদ্দিন বলে জানা গেছে । শনিবার বিকাল সোয়া ৫টায় যাত্রাবাড়ীর সুতিখালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সোয়া ৫টায় পুলিশের গুলিতে জুয়েল ও সালাউদ্দিন আহত হয়। পরে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু ঘটে।
ঘটনার সময় উভয় পক্ষের গোলাগুলিতে ১ পুলিশ সদস্য আহত হন। এ সময় একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পিস্তলে এক রাউন্ড গুলি ও রিভলবারে দুই ম্যাগাজিন ভর্তি বুলেট ছিল।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সালাউদ্দিনের নামে যাত্রাবাড়ী থানায় সাতটি মামলা রয়েছে। যার প্রত্যেকটিতেই সে প্রধান আসামি। তাকে ধরতেই পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে যাত্রাবাড়ীর মালঞ্চ গলিতে প্রবেশ করলে সালাউদ্দিন ও তার সহযোগী জুয়েল পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ তখন পাল্টা জবাব দিলে ওই দু’জন আহত হয়।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
জাতীয়
যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত হয়েছে। নিহতদের একজনের নাম জুয়েল (২৭) এবং অপরজনের নাম এখনো জানা যায়নি। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ীর সুতিখালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।





