যশোর জেলারবাঘারপাড়ায় বাস-নসিমন সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার রাতে যশোর-মাগুরা সড়কের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের আহম্মেদ পাটোয়ারির ছেলে ইসহাক হোসেন ও লাল্টু হোসেন এবং একই উপজেলার হাজামবাড়ি গ্রামের জাহাঙ্গীর।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছয়রুউদ্দিন জানান, যশোর থেকে চারটি গরু কিনে নসিমনযোগে মাগুরা ফিরছিলেন চার ব্যবসায়ী। পুলেরহাট বাজারে পৌঁছালে একটি বাস নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইসহাক হোসেন ও লাল্টু হোসেন নিহত ও চালকসহ তিনজন গুরুতর হন। এ সময় চারটি গরু মারা যায়।
আহতদের মধ্যে জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল, আশরাফুলকে মাগুরা সদর হাসপাতাল ও সিরাজুল ইসলামকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে জাহাঙ্গীর মারা যান।
এমই





