সড়ক ও পরিবহণ বিভাগ চাইলে কোম্পানি করতে পারবে, এমন সুযোগ রেখেই বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ আইন, ২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইনে ২৮টি ধারা, ৭২টি উপধারা রয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।

এমকে