বগুড়া জেলার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থির অবনতি হয়েছে।

বুধবার ভোর রাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রৌহাদহ এলাকায় ৩৫ মিটার ধসে যাওয়ায় নদীপাড়ের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছে।

বাঁধটি রক্ষা করা না গেলে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করে মানুষের জানমান ফসলের ব্যাপক ক্ষতি হবে।

পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোতালেব জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৫ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ধসে নেমেছে। এছাড়াও ফাঁটল দেখা দেওয়ায় বাঁধটি হুমকির মধ্যে রয়েছে।

এ ব্যাপারে কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, চরাঞ্চলে বন্যার পানি মানুষের বাড়ি-ঘরে বন্যার পানি প্রবেশ করায় লোকজন মানবেতর জীবন যাপন করছে। লোকজন কলার গাছের ভেলায় করে মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ