চট্টগ্রামে প্রেমিকের সঙ্গে অভিমান করে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।নগরীর মেহেদিবাগ এলাকায় নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত নাসরিন সুলতানা(১৮) ফেনী ফুলগাজী থানা উত্তর বড়ইয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তিনি চট্টগ্রামের একটি একটি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় নাসরিনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, নিহত ছাত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করেন।

নাজিব