ঢাকা অবরোধ কর্মসূচির পূর্ব ঘোষণা অনুযায়ী রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন হকাররা। সারা বাংলাদেশ থেকে আসা হকারদের এ কর্মসূচির ফলে পুরানা পল্টন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত দু’পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের ব্যানারে আজ বুধবার সকাল থেকে হকাররা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এ সময় অবরোধ কর্মসূচি থেকে হকার নেতারা বলেন, অবৈধভাবে হকার উচ্ছেদ কর্মসূচি বন্ধসহ পূর্নবাসনের ঘোষণা না দিলে আমরা রাস্তা ছাড়বো না। আমরা কোনো টাকার বিনিয়মে রাজনৈতিক সমাবেশে আসিনি। দাবি না আদায় পর্যন্ত রাস্তায় থাকবো।

মেয়র সাঈদ খোকনকে ‘বিশ্ব ক্রিমিনাল’ উল্লেখ করে হকার নেতারা বলেন, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। আর এখন আপনি আমাদের উচ্ছেদের পাঁয়তারা করছেন। আপনি ‘ক্রিমিনালের’ মতো আচরণ করছেন।সড়ক অবরোধের ফলে দু’পাশের যান চলাচল বন্ধ

এ সময় তারা মেয়রকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের আর ক্ষিপ্ত করবেন না। আমাদের দাবি মেনে নিন। না হলে আন্দোলন করে শুধু আপনাকেই নয় সরকারকেও আমরা বেকাদায় ফেলে দেবো।

অবরোধ কর্মসূচিতে সভাপতিত্বে করছেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসেন।এদিকে হকারদের অবরোধ কর্মসূচিতে যেন আইন-শৃঙ্খলা অবনতি না হয় সেই লক্ষ্যে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

এমবি