রাজধানীর মালিবাগ এলাকায় ভেজাল পানির কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় কারখানার মালিকসহ তিনজনকে সাজা দেয়া হয়।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মালিবাগ বিজ্ঞান কলেজের সামনের একটি কারখানায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম।

মাকসুদুল আলম টাইম নি্‌উজ ‍বিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানার মালিককে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পানি বোতলে ভরে বাজারজাত করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানার ম্যানেজারকে সরকারী কাজে বাধাদানের জন্য সাত দিনের কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

এমআর/এএইচ