কুড়িগ্রামে নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বানভাসিরা বাড়ি ফিরলেও দুর্ভোগ কমেনি তাদের।
ঘরবাড়ি থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়ায় কাদা পানিতে দিন কাটছে বানভাসিদের। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা।
এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়াসহ নানা রোগে।
বন্যাকবলিত এলাকায় প্রায় ৩০ হাজার টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। ঘরে খাবার ও হাতে কাজ না থাকায় খাদ্য সংকটে ভুগছে অনেক বন্যাদুর্গত পরিবার।
সরকারি-বেসরকারিভাবে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ অনেক বানভাসি পরিবারের।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





