হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিন কেজি ওজনের ১২টি স্বর্ণের বারসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক উম্মে নাহিদা বলেন, মঙ্গলবার মধ্যরাতে কুয়ালালমপুর থেকে ছেড়ে আসা MH১৯৬ থেকে নামার সময় তাদেরকে তল্লাসি করা হয়। এসময় জুতার ভিতর থেকে সাড়ে তিন কেজির ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।
আটককৃতরা হলো, মাহমুদা হোসাইন (২৬) যার পাসপোর্ট নম্বর- AA০০৮৯৩৭৫ ও মোহাম্মাদ নুরুল্লাহ (৪৫) যার পাসপোর্ট নম্বর- AG২৩৪৩০৭৫। তাদের রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানান নাহিদা।
এআই/ এআর





