মুক্তিযুদ্ধের সনদে গ্রামের নামের বানান ঠিক করতে ঢাকায় এসেছিলেন টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা মো. আলী। সকাল ১১টায় রাজধানীর পল্টন থেকে হেঁটে সচিবালয় গেটের দিকে আসছিলেন তিনি।
প্রেসক্লাবের দিকে সচিবালয়ের গেটের সামনে হঠাৎ করেই মাটিতে পড়ে যান তিনি। আসপাসের লোকজন দৌড়ে গিয়ে তাকে ধরে ফুটপাতের ওপরে তোলেন।
প্রেসক্লাবের মতো জনাকীর্ণ স্থানে সবার সামনেই মৃত্যুবরণ করেন এ মুক্তিযোদ্ধা।
খবর পেয়ে শাহবাগ থানার উপপরির্দশক (এসআই ) সুরুজ দ্দীন ঘটনাস্থলে এসে মোবাইল ফোন ও খাম দেখে পরিচয় নিশ্চিত করেন।
পরে তার মোবাইল ফোন থেকে নম্বর নিয়ে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে আসেন নিহতের জামাই আশরাফুল ইসলাম।
আশরাফুল ইসলাম বলেন, তার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক সুবেদার। তার মুক্তিযোদ্ধার সনদে গ্রামের নাম সাবালিয়ার বানানে ভুল ছিল। সে কারণে তিনি সোমবার সকালে টাঙ্গাইল থেকে ঢাকায় আসেন। তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসছিলেন।
আশরাফুল ইসলাম বলেন, তার শ্বশুরের দুই মেয়ে ও এক ছেলে। নাজমা আক্তার ও নাসিমা আক্তার। ছেলে শফিকুর রহমান পেশায় ব্যবসায়ী।নাসিমা আক্তারের স্বামী তিনি। ঢাকার বাংলামোটরে নিটল টাটা কোম্পানিতে তিনি চাকরি করেন।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





