না ফেরার দেশে চলে গেলেন ভাষা সৈনিক, বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুস সামাদ।

হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার জেল রোডস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর