রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় কথিত বন্দুকযুদ্ধে যুদ্ধে আব্দুল্লাহ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি যুবক ডাকাত দলের সদস্য।
মঙ্গলবার ভোরে বিজিপ্রেস মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুর রহমানের ছেলে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে। তাৎক্ষণিক আমরা সেখানে ছুটে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দু’টি চাপাতি জব্দ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
জেড





