সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি লঞ্চের ভেতর থেকে পারুল (১৬) নামের এক তরুণীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লঞ্চের কেবিনে থাকা আল-মামুন (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
সদরঘাট লঞ্চ টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, পটুয়াখালীগামী ঈগল তীর নামে একটি লঞ্চের ৩০৮ নম্বর কেবিনে থেকে এই তরুণীর জবাই করা মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় ওই কেবিন থেকে আল-মামুন নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে জানা গেছে মেয়েটির নাম পারুল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই দেলোয়ার হোসেন।
ওএফ





