পৃথক অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের হিরোইন সাড়ে ১৫ হাজার আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ভারতীয় টার্গেট ট্যাবলেট আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তবর্তী এলাকা কুমিল্লার বুড়িচং উপজেলার সংকোচাইল এবং সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ থেকে এগুলো জব্দ করা হয়।
কুমিল্লা ১০ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টইল দল সকালে জেলার বুড়িচং উপজেলার সংকোচাইল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে হিরোইনের প্যাকেট ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় ১ কেজি হিরোইন জব্দ করা হয়।
এদিকে, সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সাড়ে ১৫ হাজার আমদানি নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক টার্গেট ট্যাবলেট আটক করে বিজিবি।
আটককৃত হিরোইন এবং ট্যাবলেটের মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। এগুলো কাস্টমস গোডাউনে জমা দেয়া হবে বলে বিজিবি জানিয়েছে।
এ ব্যাপারে কুমিল্লা বুড়িচং থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেআই





