শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভা থেকে শুক্রবার বিকেলে সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, নড়িয়া পৌরসভার শুভগ্রামে বিকেল ৫টার দিকে একটি টং দোকান সরানোর সময় সেখান থেকে সাতটি ককটেল মাটিতে পড়ে যায়। স্থানীয়রা সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এএইচ





