কুষ্টিয়ার ভেড়ামারায় ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্ভোধন করা হয়েছে। মেলার উদ্ভোধন করেন ভেড়ামারা উপজেলা পরিষদ’র চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম।
রবিবার সকালে শহরের ডাকবাংলো চত্বরে এই মেলার উদ্ভোধন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যা লী শহর প্রদক্ষিন করে ডাকবাংলো চত্বরে মিলিত হয়।
উপজেলা কৃষি অফিসার তৌফিকুর রহমান তৌফিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া খাতুন সিটু, জাসদ’র সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এসএম আনছার আলী, আওয়ামীলীগ’র যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা মৎস্য অফিসার গোলাম সরোয়ার, ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হাজী আফছার উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান সান্টু, নার্সারী মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান সাজু, উপসহকারী কৃষি অফিসার আব্দুল মান্নাফ, বন বিভাগের এফআরও আব্দুর রাজ্জাক প্রমুখ।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





