রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।
র্যাব যায়, বৃহস্পতিবার উত্তরা এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীকে মুক্তিপণের জন্য অপহরণ করে। এরপর ব্যবসায়ীর পরিবারের কাছে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় তার পরিবার র্যাব-১ এ অভিযোগ করে। শুক্রবার সকালে র্যাবের একটি দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে ব্যবসায়ীর পরিচয় জানা যায়নি।
এআর





