জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় নগর জামায়াত সেক্রেটারী নজরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিল পরবর্র্তী সমাবেশে নগর সেক্রেটারী নজরুল ইসলাম বলেন, এ রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই নয়। মিথ্যা অভিযোগে মানুষ হত্যা করা যায় কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি জামায়াত নেতা হত্যার ষড়যন্ত্র বন্ধ করে অবিলম্বে মীর কাসেম আলীসহ সকল নেতাদের মুক্তির দাবি জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহবান জানান নেতা কর্মীদের।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নগর উত্তর শিবিরের সভাপতি সালাহ উদ্দীন মাহমুদ, জাকির হোসেন, আবু জাওয়াদ, এম এস চৌধুরী।

এমবি