নড়াইলের কুখ্যাত দুই জল্লাদ আব্দুল ওহাব (৭৫) এবং ওমর আলী শেখকে (৬৫) নড়াইল কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

নড়াইল জেলা কারাগারের জেলার এ,কে এম মাছুম জানান, সোমবার (৯মে) তাদেরকে ঢাকা পাঠানো হয়। তারা মানবতাবিরোধী মামলায় আটক হয়েছিল।

২০১৫ সালের ১০ ডিসেম্বর রাতে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ফুলশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল ওহাবকে (৮০) গোয়েন্দা পুলিশ আটক করে। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি দুপুরে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের নিজ বাড়ি থেকে ওমর আলী শেখকে আটক করে গোয়েন্দা পুলিশ।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস,এ মতিন জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন মহকুমা পিচ কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার মাওলানা সোলায়মানের নির্দেশে জল্লাদ আব্দুল ওহাব এবং ওমর শেখ স্বাধীনতাকামী মানুষদের চিত্রা নদীর সাবেক মুন্সেফ আদালত সংলগ্ন (বর্তমানে জজ আদালত) লঞ্চ ঘাটের পল্টুনের ওপর নিয়ে জবাই করে নদীতে ফেলে দিত।

এমআইএস