ঝিনাইদহে ক্লাস ফাঁকি দিয়ে বসে বসে ফেসবুক চালানোয় দুই শিক্ষার্থীকে ধরে চুল কেটে দিয়ে তাদের অভিভাবকের কাছে সোপর্দ করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ।

সোহেল রানা ও হৃদয় অধিকারী নামের ঐই দুই শিক্ষার্থীকে গতকাল মঙ্গলাবার সদর উপজেলার পুকুর ঘাট থেকে আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম। এ সময় তাদের কাছ থেকে দুইটি এন্ড্রয়েড মোবাইল সেট রেখে দেওয়া হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম জানান, শিশুকুঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা ঝিনাইদহ সদরের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের ছাত্র জেলার হামদহ ঘোষপাড়া এলাকার চিত্তরঞ্জন অধিকারীর ছেলে হৃদয় অধিকারী ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে পুকুর পাড়ে বসে বসে ফেসবুকিং করছে।

এ সময় দুই ছাত্রের অভিভাবক ও কলেজের অধ্যক্ষদের ডেকে তাদের পড়ালেখা সম্পর্কে নিশ্চিত হই। তাদের অভিভাবকরা অভিযোগ করেন দুই ছাত্রের কেউই তাদের কথা শুনে না।

এ সময় নাপিত ডেকে দুই ছাত্রের লম্বা লম্বা চুল কেটে ছোট করে দেওয়া হয়। সোহেল রানা ও হৃদয় অধিকারী আর কোনদিন স্কুল ও কলেজ ফাঁকি দিবেন না বলে মুচলেকা দেন।

জাহিদ/জেড